সিলেট ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৮
শনিবার সকাল ১১টা থেকে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীরা মিছিল দিয়ে চৌমুহনা চত্বরে এসে অবরোধে মিলিত হয়।
একে একে যোগ দেয় মৌলভীবাজার সরকারি কলেজ, সরকারী উচ্চ বিদ্যালয়, শাহ মোস্তফা কলেজ, কাশিনাথ আলাউদ্দিন স্কুল ও কলেজ, পলিটেকনিক কলেজসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দেয়।
সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্ট ও অলিগলিতে ছাত্ররা অবস্থান করে। এবং সকাল ১১টায় এই আন্দোলনে যোগ দেয়।
বিক্ষোভ শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস, নৌ মন্ত্রীর পদত্যাগ চাই, নিরাপদ সঙক চাই ইত্যাদি স্লোগান দেয়। এবং প্লে কার্ড নিয়ে সঙক অবরোধ করে।
এছাঙাও ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন ধরণের যানবাহনের লাইসেন্স চেক করে। যদিও সিএনজি শ্রমিক ইউনিয়নের ধর্মঘটের কারণে শহরে গণপরিবহন চলাচল বন্ধ ছিল।
আন্দোলনের স্থান পরিদর্শন করেছেন মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম, মডেল থানার ওসি সোহেল আহমদসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd