সিলেট ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : ছাতকে আলোচিত ফারুক মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় সোনা মিয়া নামের আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ জুলাই) বিকেলে দোয়ারা উপজেলার বালিউরা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সোনা মিয়া (৩৮) খুরমা উত্তর ইউনিয়নের পুরান মৈশাপুর গ্রামের সমরুজ আলীর ছেলে।
ছাতকের আওয়ামী লীগ নেতা ফারুক মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
সোনা মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ওসি আতিকুর রহমান। গ্রেপ্তারকৃত সোনা মিয়া মামলার এজাহারভুক্ত ৩নং আসামি বলে জানা গেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd