এ ভালোবাসার প্রতিদান দিয়ে যাব, সুনামগঞ্জ পুলিশ সুপার বরকতুল্লাহ খাঁন

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০১৮

এ ভালোবাসার প্রতিদান দিয়ে যাব, সুনামগঞ্জ পুলিশ সুপার বরকতুল্লাহ খাঁন

সুনামগঞ্জ প্রতিনিধি :: আইন শৃঙ্খলা রক্ষায় সফলতা ও সমাজসেবামুলক কাজে বিশেষ ভূমিকা রাখায় সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁনকে সম্মাননা দিয়েছে সুনামগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা কমিউনিটি পুলিশ ফোরাম।

মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।

জেলা প্রশাসক ও জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হুদা মুকুট।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র নাদের বখত, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, অধ্যক্ষ (অব:) ও জেলা কমিউনিটি পুলিশ ফোরামের সভাপতি পরিমল কান্তি দে, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নূরুর রব চৌধুরী প্রমুখ।’

বক্তারা জেলার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলায় সমাজসেবামুলক কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশ গ্রহন করায় পুলিশ সুপারের ভুয়সী প্রশংসা করে বলেন, শুধু আইন শৃঙ্খলার বাইরেও মানুষের জন্য কাজ করার নানা ক্ষেত্র রয়েছে তা কাজের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন তিনি।’ বক্তারা তাকে একজন জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে অভিহিত করে অবহেলিত সুনামগঞ্জের উন্নয়নে আরো ভূমিকা রাখার আহবান জানান।’

সম্মাননার প্রাপ্তির জবাবে পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন তার বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমি এ সম্মানের যোগ্য নই। কিন্তু আপনারা যে ভালোবাসা আমাকে দেখালেন তাতে আমি আবেগআপ্লুত।’ আপনারা এ সম্মান দিয়ে আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিলেন,আরও বেশি ঋণী করে দিলেন। তিনি আরো বলেন, আমি সুনামগঞ্জকে ভীষণ ভালোবাসি। যতদিন বেঁচে থাকব ততদিন সুনামগঞ্জবাসীর পক্ষ্য থেকে দেয়া এ ভালোবাসার প্রতিদান দিয়ে যাব।’

অনুষ্ঠানে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, প্রবীণ শিক্ষক ধূর্যটি কুমার বসু, জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ , জেলার বিভিন্ন থানার ওসি সহ জেলার সুশীল সমাজের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2018
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..