সিলেট ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, জুন ৮, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: ২৮- বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির অভিযানে সুনামগঞ্জ তাহিরপুর সীমান্ত এলাকা থেকে আছির উদ্দিন (৩৮) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে উপজেলার বীরেন্দ্র নগর গ্রামের আবদুল বাছেতের ছেলে। শুক্রবার রাতে ১০৮ পিস ইয়াবা সহ আছিরকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।’
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল এস এম আবুল এহসান পিবিজিএম, পিএসসি শুক্রবার রাত পৌণে ১১ টায় জানান, ব্যাটলিয়নের তাহিরপুর সীমান্তের বীরোন্দ্রনগর কোম্পানী হেডকোয়ার্টারের বিজিবির একটি টহল দল শুক্রবার সকালে বীরেন্দ্রনগর গ্রামে অভিযান চালিয়ে আছিরকে ইয়াবা সহ আটক করে। ’
এ ব্যাপারে বীরেন্দ্রনগর কোম্পানী হেডকোয়ার্টারে হাবিলদার হুমায়ূন কবির বাদী হয়ে শুক্রবার রাতে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd