সিলেট ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে থানা পুলিশ এক ইয়াবা ব্যবসাীয়কে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের সীমান্তবর্তী পুরান লাউড় (রিজার্ভ) গ্রামের সুন্দর আলীর ছেলে খুর্শিদ আলম (৩৪) নামের ওই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করে।’
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর শুক্রবার জানান, উপজেলার পুরানলাউড় (রিজার্ভ) গ্রামের নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার মধ্যরাতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির একটি টহল দল অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ খুর্শিদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ’
তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই পিযুষ দাস বাদী হয়ে রাতেই খুর্শিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd