কলেজছাত্রীকে অপহরণ ও ৪ দিন আটকে রাখার ঘটনায় কিশোর গ্যাং লিডারসহ আসামি ৭

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

কলেজছাত্রীকে অপহরণ ও ৪ দিন আটকে রাখার ঘটনায় কিশোর গ্যাং লিডারসহ আসামি ৭

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে এক দ্বাদশ শ্রেণীর হিন্দু ধর্মাবলম্বী কলেজছাত্রীকে অপহরণের পর চার দিন ধরে আটকে রাখার অভিযোগে এক কিশোর গ্যাং লিডারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (২৪ আগস্ট) ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে তাহিরপুর থানায় এই মামলা করেন।

মামলার প্রধান আসামি করা হয়েছে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা গ্রামের জহুর ইসলামের ছেলে এলাকার চিহ্নিত বখাটে ও কিশোর গ্যাং লিডার রাকিব ইসলামকে (ছদ্মনাম)। এছাড়া তার বাবা জহুর ইসলামসহ গ্যাংয়ের অজ্ঞাতনামা আরও ৫ সদস্যকে মামলায় আসামি করা হয়েছে।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় এক কলেজের দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রীকে কলেজে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল রাকিব ও তার সহযোগীরা। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীর পরিবার অভিযুক্তের বাবার কাছে নালিশ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার (২১ আগস্ট) ভোররাতে কিশোর গ্যাংয়ের সদস্যরা ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে তার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়।

মেয়েকে উদ্ধারের জন্য ভুক্তভোগীর পরিবার জহুর ইসলামের শরণাপন্ন হলে তাদের উল্টো লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে গত চার দিন ধরে মেয়েটিকে অজ্ঞাত স্থানে আটকে রেখে জোরপূর্বক ধর্মান্তরিত করা ও বিয়ের জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে বলে পরিবার দাবি করেছে।

ভুক্তভোগীর বাবা-মা জানান, মামলা দায়েরের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার ও সাইবার বুলিং চালিয়ে অপহরণের ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে ওই বখাটে চক্র। পরিবারটির দাবি, অতীত নানা সময়ে এলাকার একাধিক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ থাকলেও প্রভাব খাটিয়ে ঘটনাগুলো ধামাচাপা দেওয়া হয়েছিল।

এ বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন (পিপিএম) জানান, ভুক্তভোগী ছাত্রীকে দ্রুত উদ্ধার এবং অপহরণের সঙ্গে জড়িত আসামিদের আইনের আওতায় আনতে থানা পুলিশ ও গোয়েন্দা দল (ডিবি) জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..