সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২১
মৌলভীবাজার জেলার :: শেরপুর বাজারে গতকাল দুপুর বেলায় যায়গা –জমির সীমানা প্রাচীর নির্মাণ করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আনোয়ার হোসেন নামের এক রাজমিস্ত্রী নিহতের খবর পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় গতকাল আনুমানিক দুপুর দুই ঘটিকার দিকে সাধন সূত্রধর তার ছেলে সাগর সূত্রধর এবং শানুর মিয়া গংদের মধ্যে জায়গা জমির সীমানা প্রাচীর নির্মাণ করাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়ে দীর্ঘক্ষন ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে নির্মাণ শ্রমিক আনোয়ার হোসেন আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পরে ঘটনা স্তলেই সে মারা যায়।
পুলিশ এসে ঘটনা স্থল থেকে আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। মৌলভীবাজার থানার অফিসার ইনচার্জের সাথে কথা বললে তিনি জানান পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযোগ পেলে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd