সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৫৭ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : নেত্রকোনার দুর্গাপুরের সেই শ্রমিক লীগ নেতা লেবার সরদার আলালের চতুর্থ স্ত্রী মোছা. মনি আক্তার (২৫)’র জামিন নামঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।
তার পূর্বের স্বামী প্রবাসী কাউছার আহাম্মদ কাজলের (৩০) বড়ভাই মো. লাক মিয়ার (৫০) দায়ের করা মামলায় ১৫ জুন সোমবার দুর্গাপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা বা জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বিবরণে জানা যায়, নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার উত্তর নাউরীপাড়া গ্রামের মৃত হাজী আ. হেকিমের ছেলে সৌদী প্রবাসী মো. কাউছার আহাম্মদ কাজল (৩০) দুর্গাপুর উপজেলার কাঁকৈরগড়া গ্রামের মো. সাইফুল ইসলামের মেয়ে মনি আক্তার (২৫)কে ইসলামী সরা-সরিয়ত মতে বিগত ১৫/৬/২০১৪ ইং তারিখে বিয়ে করেন। তাদের একটি ৫ বছরের পুত্র সন্তান জন্ম নেয়।
বিয়ের পর সৌদী প্রবাসী মো. কাউছার আহাম্মদ কাজল একবার বাংলাদেশে এসেছিলেন। সেই সুযোগে অর্থাৎ দুর্গাপুর চরমোক্তারপাড়া বসবাস করা অবস্থায় প্রতিবেশী নারীলোভী লেবার সরদার আলাল সৌদী প্রবাসী মো. কাউছার আহাম্মদ কাজলের স্ত্রী মোছা. মনি আক্তারের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং এক পর্যায়ে ওই প্রবাসী মো. কাউছার আহাম্মদ কাজলের সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক ছিন্ন করার পরিবেশ ঘটায় বিভিন্ন উপায়ে রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া লেবার সরদার আলাল ওই প্রবাসীর স্ত্রী মনি আক্তার (২৫) কে চতুর্থতম বিয়ে করে লেবার সরদার আলাল।
এর আগে তিনটি বিয়ে করেন লেবার সরদার আলাল এবং তাদের ১ কন্যা ও ২ পুত্র সন্তান রয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা যায়। প্রবাসী মো. কাউছার আহাম্মদ কাজল ১৬/১০/২০১৪ তারিখ থেকে ঘটনার দিন পর্যন্ত বিভিন্ন সময়ে ও বিভিন্ন তারিখে বিকাশ ও ব্যাংকের মাধ্যমে তার স্ত্রী মনি আক্তারের কাছে নগদ ২৫ লাখ টাকা পাঠায়। তাছাড়া মনি আক্তারের বাবা সাইফুল ইসলামকে সৌদি পাঠাতে ৮ লাখ টাকা হাওলাদ এবং ৫ ভরি স্বর্ণালংকার বাবদ আরো ২ লাখ ৫০ হাজার টাকা মোট ৩৫ লাখ ৫০ হাজার টাকা গত ২২ মে তারিখে ফেরত চাইতে গেলে মনি আক্তার সাফ জানিয়ে দেয় যে সে কোনো টাকা-পয়সা ফেরত দেবে না।
এরপর গত ৯ জুন ওই টাকা ফেরতের দাবিতে প্রবাসী মো. কাউছার আহাম্মদ কাজলের বড় ভাই মো. লাক মিয়া ১। মনি আক্তার পিতা-সাইফুল ইসলাম, ২। সুফিয়া আক্তার স্বামী-সাইফুল ইসলাম, ৩। রাকিব উল্লাহ পিতা- সাইফুল ইসলাম, ৪। মোছা. রুনা আক্তার পিতা-সাইফুল ইসলামকে আসামি করে দুর্গাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পুলিশি তদন্ত শেষে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ১৩ জুন শনিবার অভিযোগটি মামলা হিসাবে গণ্য করে তা ১৪ জুন যথারীতি আদালতে পাঠালে উক্ত মামলার ৪ আসামি সোমবার দুর্গাপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা বা জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত মোছা. মনি আক্তার (২৫)’র জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অপর ২, ৩ ও ৪নং আসামির শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন বিজ্ঞ আদালত।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd