সিলেট ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২০
সিলেটে :: বাংলাদেশের ট্যুর অপারেটরদের সংগঠন প্রজন্ম পরিষদের পক্ষ থেকে সিলেটের জাফলং পর্যটকবাহী নৌকার মাঝি ও ফটোগ্রাফার ও ট্যুর গাইডদের অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
আজ শনিবার দুপুরে জাফলং ট্যুরিষ্ট স্পটে প্রজন্ম পরিষদের পক্ষে এই অর্থ সহায়তা তুলে দেন পরিষদের সদস্য এবং হাব বাংলাদেশের যুগ্ন মহাসচিব জহিরুল কবির চৌধুরী সীরু এসময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাও জাফলং ট্যুরিষ্ট এলাকার ট্যুরিষ্ট পুলিশের ইনচার্জ ওসি রতন শেখ, জসিম উদ্দিন ও ট্যুরিষ্ট পুলিশের কর্মকর্তা ।
পরিষদের পক্ষ থেকে ৬০ জন ট্যুর গাইডকে এই অর্থ সহায়তা দেওয়া হলো। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় পর্যটনের সাথে জড়িত প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থ সহায়তা করে যাচ্ছে এই পরিষদ। উল্লেখ্য ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ( টোয়াব) নির্বাচনের সময় “এক সাথে বহুদুর “এই স্লোগানে প্রজন্ম পরিষদ গঠন করা হয়।এরপর থেকে সারা দেশের পর্যটন উন্নয়নে কাজ করে যাচ্ছে প্রজন্ম পরিষদ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd