সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৯
সিলেট-জকিগঞ্জ সড়কের আলমপুর এলাকায় যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে একজন আহত হয়েছেন। সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুরো বাসটি পুড়ে যায়।
বাসের যাত্রীরা জানান- বাসটি আজ দুপুর ১২ টার দিকে আলমপুর আবাসিক এলাকার সামনে আসলে হঠাৎ আগুন লেগে যায়। বিষয়টি বুঝে সাথে সাথে বাস থামালে যাত্রীরা নেমে যান। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে বাসের এক যাত্রী আহত হয়েছেন। এছাড়া সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে আরো দু-একজন।
এ ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন জানান- বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা বাসটি আলমপুর আবাসিক এলাকার সামনে আসলে আগুনের সূত্রপাত হয়। তবে সাথে সাথে বাস থামালে যাত্রীরা নিরাপদে নেমে যান। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস আগুন নেভাতে আসলেও তার আগেই বাসটি পুড়ে যায়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd