গোয়াইনঘাটে রাতের আধাঁরে কৃষক কে মারধর, ৯৯৯ এ ফোন উদ্ধার করলো পুলিশ

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৬

গোয়াইনঘাটে রাতের আধাঁরে কৃষক কে মারধর, ৯৯৯ এ ফোন উদ্ধার করলো পুলিশ

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে রাতের আধাঁরে সবজি ও তরমুজ ক্ষেতের প্লাস্টিকের নেটের বেড়া কাটতে বাঁধা দেওয়ায় আব্দুল মতিন নামে এক কৃষকের ছাপড়িঘর ভাংচুর ও মারধর করে বস্তাবন্দি করে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। খবর পেয়ে আত্মীয়রা ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে কৃষককে উদ্ধার করলো পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল মতিন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ এবং ৪ থেকে ৫ জন কে অজ্ঞাতনামা বিবাদী করে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের নয়ানগর গ্রামের উওর কান্দিতে বাদীর সবজি ক্ষেতে ও ছাপড়ি বসতঘরে এ ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায়,বাদী ও স্বাক্ষী সাইদুর রহমান সাহিন সহ পরিবারের সদস্যরা গত দুই তিন মাস যাবৎ বাদীর বাড়ির উওর দিকে কান্দিতে প্রায় বিশ বিঘা ক্ষেতের জমিতে সবজি ও তরমুজ চাষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা ছাপড়ি ঘর নির্মাণ করে রাত্রি যাপন করে আসছেন। বিবাদী তাজ উদ্দীন, সাহাব উদ্দিন, আব্বাস উদ্দিন, জসিম উদ্দিন, রকিব আহমদ, আতা মিয়া, ইন্তাজ উদ্দিন গংরা বিভিন্ন ভাবে বাদী ও বাদীর সবজি ক্ষেত ক্ষতি সাধন করার চেষ্টা করে আসছে।সোমবার দিবাগত রাত পোনে ১ টার দিকে বাদী টর্চ লাইট জালিয়ে দেখতে পান বিবাদী সাহাব উদ্দিন জমির চতুর্পাশের নেট জাল দাড়ালো দা দিয়ে কাটছে।এসম বাদী ও সাক্ষী মিলে বাঁধা দিলে বিবাদী সাহাব উদ্দিন তার মুঠোফোন অন্যান্য বিবাদীদের সাথে যোগাযোগ করিয়া রাত ১ টার দিকে অজ্ঞাত নাম ৪ ৫ জন সহ বিবাদীরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে বাদীর উপর আক্রমণ করে। ভয়ে স্বাক্ষী সাইদুর রহমান দৌড়ে পালিয়ে যায় বিবাদীরা দলবদ্ধ হয়ে তাঁর জমির সবজি ক্ষতিসাধন, গাছের চারা উপড়ে ফেলা, সীমানার নেটের বেড়া খুলে নেওয়া এবং ছাপড়ি বসতঘরে হামলা ও তাকে মারধর করে।এতে তাঁর প্রায় ৬০ হাজার টকার সবজি ও চারা, নগদ টাকা বিবাদীরা নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আব্দুল মতিন অভিযোগ করে বলেন, বিবাদীরা তাকে মারধরের পর বস্তা বন্দী করে ফেলার চেষ্টা করে। তার আত্মীয় স্বজনরা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যান।পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীর দাবি,বিবাদীদের কর্মকাণ্ডে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাতাহীনতায় ভুগছেন।এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।অভিযোগের বিষয়ে বিবাদী তাজ উদ্দীন বলেন,বস্তাবন্দি করে ফেলা এরকম কোন ঘটনা ঘটেনি।তিনি বলেন,মতিন আমার ভাইকে মেরে ফেলতে চেয়েছিল আমরা দৌড়ে গিয়ে ভাইকে রক্ষা করি।পরে মতিন কে ধরে নিয়ে আসি । বিষয়টি গ্রাম্য সালিশে সমাধানের পথে ও বলে জানান তিনি।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ ওমর ফারুক বলেন, সোমবার রাতে ৯৯৯এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।এ ঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..