সিলেট ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৯
মৌলভীবাজারের বড়লেখা থানার হরিপুর গ্রামে নিজের জমি বিক্রি করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সত্যেন্দ্র চন্দ্রের মেয়ে লিপি রানী চন্দ্র।
এ ঘটনায় সত্যেন্দ্র চন্দ্র বাদী হয়ে বড়লেখা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করেন- সত্যেন্দ্র চন্দ্র সিলেটে একটি বাসা ভাড়ায় থাকেন। টাকার প্রয়োজনে তিনি তার গ্রামের বাড়ি জমি বিক্রি করতে যান। সেখানে গিয়ে জমির বিভিন্ন ক্রেতাদের সাথে আলাপ করেন এবং জমি দেখান।
এক পর্যায়ে গত ১৮ জুন সকাল ৯টায় মামলার আসামী বলাই চন্দ্র, জুনু চন্দ্র, ভানু চন্দ্র, চম্পু চন্দ্র, শুভদ চন্দ্র জমি বিক্রয়কে কেন্দ্র করে লিপি রানীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তারা লিপির উপর হামলা চালালে লিপি সহ আরো ৫ জন গুরুতর আহত হন।
এ খবর পেয়ে সত্যেন্দ্র চন্দ্র বাড়িতে হামলার কারণ জানতে চাইলে আসামীরা তাকেও বেধরক মারধর করে। পূর্ববর্তী হামলায় আহত লিপি রানীকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd