সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, মে ২৩, ২০১৯
দক্ষিণ সুরমায় ছাত্রদল নেতার কাছে পাওনা টাকা চাওয়ায় হামলার শিকার হয়েছেন এক ব্যবসায়ী। গতকাল বুধবার রাত ১০টার দিকে জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কুহিনুর আহমদের হামলার শিকার হন খালপাড় এলাকার ব্যবসায়ী নাজিম উদ্দিন। তখন নাজিম উদ্দিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে কুহিনুর আশপাশের লোকজনের সাথে খারাপ আচরণ। তখন বাবনা পয়েন্টে থাকা স্থানীয়রা কুহিনুরকে গণধোলাই দেন। গণধোলাইয়ে আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
জানা যায়- নাজিম উদ্দিন ও কুহিনুর আহমদের লা ভিসটা হোটেলের পেছনে একটি ইলেকট্রিকের দোকান ছিল। এক সাথে তারা দু’জন ব্যবসা করতেন। নাজিম উদ্দিনের ভাষ্যমতে- কুহিনুর আহমদ বিভিন্ন সময় ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা নিতেন ও বিভিন্ন কাজ নাজিম উদ্দিনকে দিয়ে করাতেন। এভাবে ছাত্রদল নেতা কুহিনুরের কাছে ২ লক্ষ টাকা পান নাজিম উদ্দিন। এ টাকা চাইতে গেলে কুহিনুর বিভিন্ন সময় নাজিম উদ্দিনকে মামলা ও হামলার ভয় দেখায়। প্রাণ নাশের হুমকি দেয়। এ নিয়ে স্থানীয়রা অনেকবার চেষ্টা করলেও সমাধান করতে পারেননি।
আজ বুধবার দুপুরে নাজিম উদ্দিন তার পাওনা টাকা দেওয়ার জন্য কুহিনুরকে বলেন। এ সময় কুহিনুর অকথ্য ভাষায় গালিগালাজ করে নাজিম উদ্দিনকে তাড়িয়ে দেয়। রাত ১০টায় বাবনা পয়েন্টে নাজিম উদ্দিনকে একা পেয়ে হামলার চেষ্টা করে কুহিনুর। তখন নাজিম উদ্দিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে কুহিনুর আশপাশের লোকজনের সাথে খারাপ আচরণ। তখন বাবনা পয়েন্টে থাকা স্থানীয়রা কুহিনুরকে গণধোলাই দেন। গণধোলাইয়ে আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd