সিলেট ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজার থেকে ডাকাতি মামলায় ওয়ারেন্ট নিয়ে পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।
শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে র্যাব-৯ এর সিপিসি-১ এর একদল সদস্য অভিযান চালিয়ে কামাল উদ্দিন (৩৮) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
র্যাব-০৯ এর মিডিয়া অফিসার মেজর মো. নূর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়া কামাল তিনটি ডাকাতির মামলায় ওয়ারেন্ট নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। সে উপজেলার লাকী গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।
তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd