গোয়াইনঘাটে ৬ কেন্দ্রে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী স্বপন

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৯

গোয়াইনঘাটে ৬ কেন্দ্রে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী স্বপন

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ৬ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে এগিয়ে আছেন উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২১৯৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী ফারুক আহমদ মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৮১৩ ভোট।

এ উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ৬৯টি। উপজেলায় মোট ভোটার ১লাখ ৭৯ হাজার ৩০২জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯১হাজার ৪৫৭ ও নারী ভোটার ৮৭হাজার ৮৪৫।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..