সিলেট ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৯
স্টাফ রিপোর্টার : মামলা ও জিডি প্রত্যাহার না করায় ছাতকে একটি পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আদালতে মামলা করেছেন ছাতকের চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী গ্রামের মৃত এংরাজ আলীর ছেলে মো. আবদুল হান্নান।
মামলা ও জিডিতে তিনি উল্লেখ করেন, একই গ্রামের আবদুর রউফ (৩৭), কয়েছ মিয়া (৩২), মঙ্গল মিয়া (২৮), জসিম (২৮), আকিক মিয়া (৩৩), দিলাল (২৪) ও আক্রম আলী (৩৩)-এর বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা করেন তিনি। এ আপসের কিংবা মামলা তুলে নেওয়ার জন্য নানা ধরনের ভয়ভীতি দেখান আসামিরা। এতে আতঙ্কিত হয়ে ১৯ ফেব্রুয়ারি তিনি ছাতক থানায় একটি সাধারণ ডায়রি করেন। সাধারণ ডায়রির খবর পেয়ে আসামিরা ক্ষিপ্ত হয়ে উঠেন।
মামলায় বাদি উল্লেখ করেন, গত ২১ ফেব্রুয়ারি রাতে বসতঘরের পেছনে ফিসফিসানির শব্দ শুনে তিনি টর্চলাইট নিয়ে ঘর থেকে বের হন। এ সময় তিনি দেখতে পান আসামি আক্রম আলী ও আকিক মিয়া বাদির বসতঘরের উত্তর দিকে এবং জসিম ও মঙ্গল বসতঘরের দক্ষিণ দিকে কেরোসিন ছিটিয়ে দিচ্ছেন। এছাড়া আবদুর রউফ এবং কয়েছ মিয়া দেয়াশলাইয়ের কাঠি দিয়া আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বাদি চিৎকার শুরু করেন। এতে আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এর আগেই বসত ঘরের বেশকিছু আসবাবপত্র ভস্মীভূত হয়। অল্পের জন্য রক্ষা পায় পুরো পরিবার। আগুনে পুড়ে প্রায় ৯০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ছাতক থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলার পরামর্শ দেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd