সিলেট ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০১৮
সিলেট :: রোটারী ক্লাব সিলেট সেন্ট্রালের ২০১৮-১৯ বর্ষে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন রোটারিয়ান এম এ রহিম আরএফএসএম। সেই সাথে অনারারি সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন রোটারিয়ান বিকাশ কান্তি দাস আরএফএসএম। বোর্ডের অন্যান্য কর্মকর্তারা হলেন সর্বরোটারিয়ান আইপিপি সাব্বির আহমদ আরএফএসএম, প্রেসিডেন্ট ইলেক্ট ইঞ্জিনিয়ার রুহুল আলম আরএফএসএম, ভাইস প্রেসিডেন্ট নেহাল মোহাম্মদ হাসনাইন ও মো. সামছুদ্দিন পিএইচএফ। জয়েন্ট সেক্রেটারী আফসর উদ্দিন আহমেদ পিএইচএফ ও ট্রেজারার তাজুল ইসলাম হাসান। ক্লাবের ডিরেক্টররা হলেন-ক্লাব এডমিন আহমেদ রশিদ চৌধুরী আরএফএসএম, মেম্বারশীপ হাজী আব্দুর রহমান, পাবলিক ইমেইজ অসীম ধর্মজিৎ সিংহ, সার্ভিস প্রজেক্ট পিপি মো. আব্দুল মুকিত আরএফএসএম, রোটারি ফাউন্ডেশন মোহাম্মদ আলী হোসেন আরএফএসএম, সার্জেন্ট এট আর্মস পিপি ড. শহিদুল ইসলাম অ্যাডভোকেট; পিএইচএফ, বুলেটিন এডিটর আলমগীর কবির আরএফএসএম ও ক্লাব ট্রেইনার পিপি মো. এমদাদ হোসাইন আরএফএসএম।
গত পয়লা জুলাই সিলেট স্টেশন ক্লাবে জিরো আওয়ার সেলিব্রেট অনুষ্ঠানে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেন। সাংবাদিক রহিম বাংলাদেশ বেতারের সিলেট জেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি স্থানীয় দৈনিক পত্রিকায় সাংবাদিকতা এবং সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ক্লাব প্রেসিডেন্ট দায়িত্ব পালনকালে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd