সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০
সিলেট :: বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১’ সিলেট জেলা শাখার আওতাধীন দু’টি উপজেলার কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা দুটি হলো জকিগঞ্জ ও গোলাপগঞ্জ। ০৭ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় সিলেটের অভিজাত এক রেস্টুরেন্টের হলরুমে সংগঠনের নির্বাহী কমিটির এক সভা থেকে থেকে কমিটি দুটি ঘোষণা করেন প্রজন্ম ৭১’ সিলেট জেলা শাখার সভাপতি ফাহিম আহমদ ও সাধারণ সম্পাদক জামাল আহমদ।উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহঃসভাপতি এম এইচ মাহতাব,সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন রাহেল সহ প্রমূখ।
জকিগঞ্জ উপজেলায় ইফতেখার আহমদ ইয়াহইয়া আহ্বায়ক ও জাকির আহমদকে সদস্য সচিব করে ২১ সদস্য ও গোলাপগঞ্জ উপজেলায় অনিক আহমদ সেবুল কে আহ্বায়ক ও নজরুল ইসলাম কে সদস্য সচিব করে ৩২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
উক্ত আহ্বায়ক কমিটি দু’টি আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশ দিয়েছেন জেলার নেতৃবৃন্দ। প্রসঙ্গত, ২০১৯ সালের ৩১ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১’ কেন্দ্রীয় কমিটির সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউল হক জিয়া স্বাক্ষরিত প্রজন্ম ৭১’এর প্যাডে ফাহিম আহমদকে সভাপতি, জামাল আহমদকে সাধারণ সম্পাদক ও জয়নাল আবেদীন রাহেলকে সাংগঠনিক সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট সিলেট জেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd