সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : ঢাকার ধামরাইয়ে মসজিদের এক ইমাম প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ধর্ষণচেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ওই ইমামকে হাতেনাতে আটকের পর শনিবার দুপুরে পুলিশে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত ইমাম নজরুল ইসলাম (৩৫) শিয়ালকুল গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে।
জানা গেছে, ধামরাইয়ের ইশাননগর-শিয়ালকুল জামে মসজিদের ইমাম নজরুল ইসলাম শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ধর্ষণচেষ্টা করে। এ সময় বাড়ির অন্য লোকজন বুঝতে পেরে ইমাম নজরুল ইসলামকে হাতেনাতে আটক করে। পরে স্থানীয় কয়েকজন শনিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিষয়টি মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এরপর তাকে ধামরাই থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ইমাম নজরুল ইসলামের কঠোর শাস্তি দাবি করেছেন।
এ ঘটনা নিশ্চিত করে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) রিপন আহম্মেদ জানান, প্রবাসীর স্ত্রী নিজে বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd