সিলেট ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, মে ৬, ২০২০
স্টাফ রিপোর্ট :: নোবেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সিলেটে দিনে দিনে বাড়ছেই। আজ মঙ্গলবার নতুন করে ১২ জনের শরীরে শনাক্ত করা হয়েছে করোনা।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, আজ মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১২ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস।
আক্রান্তরা সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জের বাসিন্দা।
এ নিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৮ জনে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd