সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৯
সিলেটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগমণের শতবর্ষপূর্তি অনুষ্ঠান আগামী ৭ ও ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। নানা আয়োজনে সিলেটে এ শতবর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুরে নগরীর ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা জানিয়েছেন অনুষ্ঠান উদযাপন পর্ষদের আহবায়ক ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
তবে, মতবিনিময়ন সভার এক পর্যায়ে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরতে উদযাপন পর্ষদের যুগ্ম সদস্য সচিব আমিনুল ইসলাম চৌধুরী বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে কে উপস্থিত থাকবেন সেটি ঠিক না হলেও সমাপনী সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাহার এমন বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে।
ভুলবশত শেখ হাসিনার পরিবর্তে খালেদা জিয়ার নাম বলে ফেলেন তিনি। পরে তিনি এ ভুলের জন্য পর্ষদের আহবায়কের কাছে ক্ষমা চান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd