সিলেট ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৯
ছাতকের কেজাউড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র হাবিবুর রহমান (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছেন। গত ২০ অক্টোবর ভোর ৫টা থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছেনা। নিখোঁজের ঘটনায় মাদ্রাসা ছাত্র হাবিবুর রহমানের পিতা কোম্পানীগঞ্জের লামনীগাঁও গ্রামের আনোয়ার হোসেন ছাতক থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং- ৯৮৬ (২১.১০.২০১৯)।
আনোয়ার হোসেন জানান, গত ২০ অক্টোবর ভোর ৫টার দিকে হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষক তাকে ফোন দিয়ে জানান হাবিবুর রহমানকে খোঁজে পাওয়া যাচ্ছেনা। এ খবর পেয়ে তিনি তাৎক্ষণিক মাদ্রাসায় গিয়ে ও সব জায়গায় খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। পরে তিনি তাঁর সন্তানকে পেতে আইনী সহযোগিতা কামনা করে ছাতক থানায় এ সাধারণ ডায়েরী করেন।
নিখোঁজ হাবিবুর রহমানের গায়ের রং ফর্সা, উচ্চতা ৪ফুট ৯ ইঞ্চি।
কোন সুহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে আনোয়ার হোসেন (নিখোঁজ ছাত্রের পিতা) ০১৭১৪৫৯১৫৫৫ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd