সিলেট ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৯
শাবিপ্রবির প্রশাসনিক কর্মকর্তা কাওছার আহমদের কানাইঘাট পৌরসভার নিজ বাড়িতে চুরির ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে রফিক আহমদ নামে এক যুবক কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।
থানার এসআই আবু কাউছার গত রবিবার সকাল ১১টার দিকে চুরির সাথে জড়িত থাকার অপরাধে পৌরসভার সোনাতুলার কান্দিগ্রামের মৃত সমছুল হকের পুত্র রফিক আহমদ কে শিবনগর থেকে আটক করেন। প্রসঙ্গত যে, শাবিপ্রবির প্রশাসনিক কর্মকর্তা পৌরসভার সোনাতুলা কান্দিগ্রামের মৃত মাষ্টার মুজম্মিল আলীর পুত্র কাওছার আহমদের নিজ বাড়ীতে গত বুধবার চুরির ঘটনা ঘটে।
বাড়ীতে কেউ না থাকায় চুরেরা পাকা বসত ঘরে প্রবেশ করে নগদ ২ লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় চুরির পর দিন গত বৃহস্পতিবার থানায় কাওছার আহমদ বাদী অজ্ঞাত নামা ব্যক্তিদের আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। স্থানীয়রা জানিয়েছেন চুরির ঘটনায় আটক রফিক আহমদ চুরি সহ নানা অপকর্মে জড়িত রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd