সিলেট ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, মে ২০, ২০১৯
সমগ্র জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাস্তা ঘাঠের কাজ দূর্বার গতিতে সম্পর্ণ হচ্ছিল,। তাদের সাথে তাল মেলাতে রাস্তার কাজ না করিয়েই কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার রাস্তা উদ্বোধন করায় এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।
কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া উচ্চ বিদ্যালয় হতে মাজার গেইট পর্যন্ত রাস্তা আর সিসি ঢালাইয়ের কথা থাকলে তিনি ঢালাই না করেই উদ্বোধ করেন। এনিয়ে এলাকার সচেতন মানুষজনের মনে ক্ষোভ বিরাজ করছে। অনেকেই জানান, স্কুল ও মাজার দুটি জায়গায় উত্তম স্থান এখানের রাস্তার কাজের জন্য টাকা আসলো আমাদের চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার রাস্তার কাজ না করিয়েই আজ উদ্বোধন করায় , আমরা বিষ, অভিযোগ করে জানান , আমাদের রাস্তার কাজের জন্য টাকা আসলো চেয়ারম্যান রাস্তার কাজ না করেই উদ্বোধন করেছেন । স্কুল শিক্ষার্থীদের এবং এলাকার মানুষজনের চলার প্রধান রাস্তা ছিল এটা । চেয়ারম্যানের এই কর্মকান্ডে এলাকার মানুষ তাঁর প্রতি বিশ্বাস হারিয়েছে ।
এলাকার অনেক সচেতন মানুষজন জানান, আমাদের চলার প্রধান রাস্তা ছিল এই সড়ক , কিন্তু দীর্ঘদিন যাবত বুকে আশা লালন করে বসে আছি কবে রাস্তার কাজ হবে আমাদের চলতে একটু আরাম হবে , কিন্তু আজ সামাজিক যোগাযোগ ও জনগনের মূখ থেকে শুনতে পারলাম চেয়ারম্যান সাব নাকি, রাস্তার কাজ না করিয়েই উদ্বোধন করেছেন। আমরা চেয়ারম্যানের এই কর্মকান্ডে বুঝতে পেরেছি তিনি এলাকার মানুষের সাথে কামখেয়ালী করেছেন । আমরা বর্ষা মাসে চলতে অনেক কষ্ট হয় । আমরা এই রাস্তার পূর্ণ ভাবে কাজ চাই । এবং রাস্তার কাজের নামে অনিয়ম দূর্নীতি বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের দৃষ্ঠি আর্কষন কামনা করছি ।
এ ব্যাপারে চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, আমরা রাস্তার কাজ সম্পূর্ণ ভাবে করেছি । অফিস থেকে লোকজন ও এসে দেখে গেছেন ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd