সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, মে ১৮, ২০১৯
সিলেটের কানাইঘাট উপজেলার গড়াইগ্রামের গোলাম মোস্তফা তার ছয় মাসের শিশু আব্দুর রহমানকে মাথার উপর নিয়ে মাটিতে ছুড়ে মারে এতে বাচ্চাটি মারাত্মকভাবে মাথায় আঘাত পায়। পরে শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে ভর্তি করেন তার মা।
বর্তমানে মেডিকেলের ৬নং ওযার্ডে চিকিৎসারত অবস্থায় আছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন শিশুটির অবস্থা খুবই আশঙ্কাজনক। গত সোমবার সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি চোঁখ খুলছে না।
শিশুর মা জানান- গত (১৩ মে) সোমবার সকাল ১১ ঘটিকার সময় ছয় মাসের শিশু আব্দুর রহমান সে তাঁর দাদীর বিছানায় পায়খানা করে, এতে তাঁর দাদী অনেক গালাগালি শুরু করেন। গালাগালি শুনে শিশুর মা দৌড়ে এসে বিছানা পরিষ্কার করে দেন। তারপরও শিশুর দাদী বাচ্চাটাকে ছুড়ে মারে তাঁর বাবার দিকে। বাবা এসব কথা শুনে রাগে বাচ্চাটাকে নিয়ে মাথার উপর থেকে ছুড়ে মারেন মাটিতে। ডাক্তার বলছে বাচ্চার অবস্থা খুব খারাপ হওয়ায় বাচ্চার বাবা ও চাচা বাচ্চাটিকে গত সোমবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চলে যায়। যাওয়ার পর আর হাসপালে আসে না এবং বাচ্চার কোন খবরও নিচ্ছে না। ওই অবুঝ শিশুকে নিয়ে তার মা অনেক কষ্টে আছে বলে জানিয়েছেন। শিশুর মা এর সঠিক বিচার চান যাতে ওই শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
ক্রাইম সিলেট/ তাসলিমা/ ১৮ মে/ এস এইচ
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd