সিলেট ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, মে ৫, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেটে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতা আতহ হয়েছেন। সংঘর্ষে গুরুত্বর আহত যুবলীগ নেতা হলেন মিটু ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আরিফ আহমদ। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৫ মে) নগরীর চৌহাট্টা মানরু শপিং সেন্টারের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, টিলাগরকেন্দ্রীক যুবলীগ নেতা মাবরুর ও মিটুর মধ্যে পাথর ব্যবসার টাকা নিয়ে দীর্ঘদিন থেকে বিবাদ ছিল। এর জের ধরে মিটুর উপর যুবলীগ নেতা মাবরুরের নের্তৃত্বে হামলা হয়। এসময় চুরিকাঘাতে মিটু গুরুতর আহত হন। যুবলীগ নেতা মাবরুর ও মিটু মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদারের অনুসারী বলে জানা যায়।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিঞা বলেন, চৌহাট্টায় ব্যবসায়িক লেনদেনের জের ধরে একজন আরেকজনের সাথে মারামারি করেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd