সিলেট | |
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৯
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে সহ পাটিদের সাথে বেড়াতে এসে সাতার কাটতে গিয়ে পানিতে ডুবে কলেজ শিক্ষার্থী অনিক নিখোঁজ হওয়ার ২২ ঘন্টা পর তার মৃত দেহ উদ্ধার করেছে স্থানীয় সেচ্ছাসেবীরা। গতকাল শুক্রবার নিখোজের পর পর তাকে অনেক খুজা খুজির করে তার কোন সন্ধান পায়নি উদ্যারে নিয়োজিত কেউ। আজ শনিবার বেলা ১১ টায় অনিকের মৃতদেহ উদ্যার করে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন।
নিহত শিক্ষার্থী সিলেট এমসি কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ধলা মিয়ার ছেলে আকিকুর রহমান অনিক।
নিহত শিক্ষার্থীর সহপাঠী দের সাথে আলাপ কালে তারা জানান , অনিক সহ ৮ জন বন্ধু মিলে গতকাল শুক্রবার দুপুরে সিলেট থেকে জাফলংয়ে বেড়াতে আসে। গতকাল প্রচন্ড গরম তাকায় সবার সাথে নদীতে নামে অনিক সে সাতার কাটতে না জানায় পর্য়ইন নদীতে তলিয় যায়। কলেজ শিক্ষার্থীর নিখোজের সংবাদ পেয়ে ট্যুরিষ্ট পুলিশ, থানা পুলিশ, বিজিবি, সিলেটের ফায়ার সার্ভিস এর ডুবুরি দল ও স্থানীয় ডুবুরি দলের সদস্যরা অনেক চেষ্টা চালিয়েও গতকাল পর্যন্ত তার কোন সন্ধান পায়নি।
আজ শনিবার সকালে পুনরায় স্থানীয়রা উদ্ধার অভিযান পরিচালনা করে তার মৃতদেহ উদ্যার করে। অনিকের মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়। এবং তদন্ত শেষে অনিকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি প্রতিবেদককে নিশ্চিত করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd