সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৯
ফয়ছল খান ফেঞ্চগঞ্জ :: ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসার আহমদ শাহ্ ও যুগ্ম আহ্বায়ক মাহবুবুল ইসলাম চৌধুরী মিছলু স্বাক্ষরিত জুনেল আহমদকে সভাপতি ও মোস্তাফা মারুফ রাজুকে সাধারন সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি নাজিম উদ্দিন, স্বপন আহমদ, জিএম সাদিক, জুবেল আহমদ, মারজান আহমদ মিজান, যুগ্ম-সাধারণ সম্পাদক অশোক পাল মাধব, রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, খালেদ হাসান, জাহেদ আহমদ ও প্রচার সম্পাদক আনোয়ার হোসেন।
উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসার আহমদ শাহ্ বলেন, ফেঞ্চুগঞ্জে যুবলীগের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে তৃণমূলের নেতাকর্মীদের পদবী দেওয়া হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd