বাহুবলে দুই পক্ষে সংঘর্ষে আহত ৫

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৯

বাহুবলে দুই পক্ষে সংঘর্ষে আহত ৫

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বাহুবল উপজেলা ৫ নং লামাতাশি ইউনিয়নের তারাপাশা গ্রামে দুই পক্ষে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

গুরুতর আহত আলকাছ মেম্বার (৪৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কামাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তি কে প্রথমে হবিগঞ্জ ও পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যা অনুমান ৬ টার দিকে।

জানা যায়, তারা পাশা গ্রামের আলকাছ মেম্বার ও একই গ্রামের জামাল মিয়ার মধ্যে টাকা পাওনা নিয়ে কথা কাটা কাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে এতে উল্লেখিত লোকজন আহত হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..