সিলেট | |
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৯
: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক। আজ বুধবার তিনি তার দায়িত্বভার গ্রহন করেছেন। তাকে সকালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক এর আগে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আর বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.আব্দুল্লাহ আল হারুনও আজ দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন। তাকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করানো হয়েছে।
এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমানকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রনালয় তাদের পদায়নের বিষয়ে এক আদেশ জারি করে।
বুধবার তিনি দায়িত্বভার গ্রহনের পর থেকে (বিএসএমএমইউ) এর কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন।

Sharing is caring!


………………………..

Design and developed by best-bd