সিলেট ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি,সুচিকিৎসা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
রবিবার(১৫জুলাই)দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সম্মুখ থেকে মিছিলটি বের হয়ে ট্রাফিক পয়েন্টে যাওয়ার পথে কামারখালি এলাকায় নেতা-কর্মীরা মিছিল নিয়ে পৌঁছালে বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এসময় বক্তব্য রাখেন,বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ ফজলুল হক আছপিয়া ও জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। এসময় বক্তারা বলেন,মিথ্যা মামলা দিয়ে এখন কারাগারে তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। সু-কৌশলে রাজনীতি এবং নির্বাচন থেকে অপসারণের উদ্দেশ্যে এই অবৈধ সরকার মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। অবিলম্বে তার ওপর দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং মুক্তি দিতে হবে। না হলে এদেশের জনগন তার মুক্তির জন্য কঠিন আন্দোলন শুরু করবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, সেলিম উদ্দিন, ফারুক আহমদ,আবুল কালাম,আনিসুল হক,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল,জেলা কৃষক দলের সভাপতি আ ত ম মিসবাহ,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সামসুজ্জামান জামান,সহ-সভাপতি ইকবাল হোসেন,রাসেল আহমদ,মোস্তাক আহমদ,সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd