শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদলের পুষ্প অর্পণ

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৭

Manual3 Ad Code

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীর শহীদদের স্মৃতির প্রতি অকৃত্রিম শ্রদ্ধাজ্ঞাপন ও আত্মার শান্তি কামনা করে পুষ্প অর্পণ করেছেন সিলেট জেলা ও মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল। পুষ্প অর্পণে নেতৃবৃন্দ গভীরভাবে স্বরণ করে বলেন, ১৯৭১ সালের এই দিনে জাতীর চুড়ান্ত বিজয়ের প্রাক্কালে শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ বহু গুনিজনকে নির্মম ভাবে হত্যা করে। আমরা হারাই আমাদের জাতীর শ্রেষ্ঠ সন্তানদের। আজ এই ক্রান্তিলগ্নে সকল শহীদ বুদ্ধিজীবীদের অভাব গভীরভাবে অনুভব করছি।শহীদদের প্রতি রহিল বিনম্র শ্রদ্ধা।

Manual8 Ad Code

পুষ্প অর্পণে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর দিনার খান হাসু, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ,জেলা বিএনপির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মতিউল বারী খুর্শেদ,জেলা স্বেচ্ছাসেবকদলের অন্যতম নেতা শাহিদুল ইসলাম কাদির,জেলা বিএনপির সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল হক বেলাল,মহানগর বিএনপির সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খালেদুর রশীদ ঝলক,মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা দেওয়ান কামরান,খাদিমনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সিদ্দিকী আলী,মহানগর স্বেচ্ছাসেবকদলের ১৯নং ওয়ার্ডের আহ্বায়ক মাসুক গাজী, স্বেচ্ছাসেবকদল নেতা লাহিন চৌধুরী, রিপন আহমদ, কামরুল ইসলাম প্রমুখ।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2017
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..