সিলেট | |
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’ পত্রিকার সিলেটের ভুয়া ব্যুরো প্রধান পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে বেআইনি কর্মকাণ্ড ও চাঁদাবাজির চেষ্টা করা প্রতারক কামাল খানের মুখোশ উন্মোচনের পর এবার শুরু হয়েছে তার পাল্টা অপপ্রচার ও হুমকি-ধামকি, জনস্বার্থে পত্রিকার মাল্টিমিডিয়া পেজ থেকে প্রতারক কামাল খানের বিরুদ্ধে সতর্কবার্তা ও ছবি প্রকাশের জেরে ক্ষুব্ধ হয়ে গতকাল বুধবার (১৮ নভেম্বর) বিকেলে হোয়াটসঅ্যাপে কল করে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ রায়হান হোসেনকে ‘ভুয়া সম্পাদক’ সাজিয়ে অনলাইনে অপপ্রচার চালানোর হুমকি দেয় এই প্রতারক। এর পরদিন আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কয়েকটি ভুঁইফোড় অনলাইন পোর্টালে মনগড়া ও ভিত্তিহীন সংবাদ ছড়িয়ে মালিকানার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার অপচেষ্টা চালানো হয়।
এই অপপ্রচারের কড়া জবাবে প্রতারক কামাল খান ও তার সহযোগীদের সরাসরি প্রকাশ্যে বসার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ‘তদন্ত রিপোর্ট’র ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ রায়হান হোসেন। তিনি বলেন, “একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হওয়া মুখের কথা বা কারও দয়ায় রাতারাতি সম্ভব নয়; এর জন্য সুনির্দিষ্ট আইনি ও দালিলিক ভিত্তি প্রয়োজন। প্রতারক কামাল খান ও তার সহযোগীদের প্রতি আমার সরাসরি চ্যালেঞ্জ, পত্রিকার মালিকানার পক্ষে কোনো বৈধ দালিলিক প্রমাণ থাকলে তা নিয়ে প্রকাশ্যে বসুন। প্রমাণ করতে পারলে মধ্যস্থতাকারীদের যেকোনো সিদ্ধান্ত আমি মেনে নেব; আর যদি আমার বৈধতা প্রমাণিত হয়, তবে মিথ্যাচার ও প্রতারণার চড়া মাশুল গুনতে হবে। সৎ সাহস থাকলে সময় ও স্থান জানান। ‘তদন্ত রিপোর্ট’-এর বৈধ মালিকানার যাবতীয় নথিপত্রসহ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমি সর্বদা প্রস্তুত।
তিনি আরও জানান, কথিত ভুঁইফোড় অনলাইনে ছবি প্রকাশসহ ‘ভুয়া সম্পাদক’ বলে মিথ্যা, মনগড়া, কুরুচিপূর্ণ ও কাল্পনিক তথ্য দিয়ে সম্মানহানি করায় কামাল খানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইতিমধ্যে আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কে এই কামাল খান? অনুসন্ধানে বেড়িয়ে আসছে তলের বিড়াল। স্থানীয় সূত্র, ব্যবসায়ী এবং অনুসন্ধানে কামাল খানের অতীত ও বর্তমান কর্মকাণ্ড নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। স্থানীয়দের ভাষ্যমতে, একসময় নিজ এলাকায় কাঠমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন কামাল খান। পরবর্তীতে গোলাপগঞ্জ পৌর এলাকার জমির প্লাজায় ভিডিও ক্যাসেটের ব্যবসা শুরু করেন। এরপর ঢাকায় গিয়ে নিজেকে ‘অভিনেতা’ পরিচয় দিয়ে বিভিন্ন অশ্লীল মিউজিক ভিডিও নির্মাণের সাথে জড়িয়ে পড়েন এবং সমাজে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি না পেরোনো কামাল খান হঠাৎ করেই ভোল পাল্টে নিজেকে ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে বিভিন্ন মহলে বিচরণ শুরু করলে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। মূলধারার সাংবাদিকদের বিভ্রান্ত করতে কামাল খান গোলাপগঞ্জে ‘উপজেলা প্রেস ক্লাব’ নামে একটি ভুয়া সংগঠনের কমিটি গঠন করেছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি সিএনজি চালক, অফিস সহকারী, পিয়ন, পান ব্যবসায়ী এবং বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে নিয়ে একটি চক্র গড়ে তুলে গোলাপগঞ্জের ব্যবসায়ী, সরকারি দপ্তর ও বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি করে চাঁদাবাজি চালিয়ে আসছে এই গ্রুপ।
সম্প্রতি গোলাপগঞ্জের একটি ওয়াইফাই ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে কামাল খান চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানালে তিনি সেখান থেকে সটকে পড়েন। এছাড়া কান্দিগাঁও খেয়াঘাট এলাকায় অবৈধ বালু উত্তোলনকারী চক্রকে শেল্টার দেওয়ার কথা বলেও কামাল খানের গ্রুপ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, অতীতে বিভিন্ন স্থানে নিজেকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচয় দিতেন কামাল খান; সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পুরনো পোস্ট, ছবি ও কর্মকাণ্ডেও সেই রাজনৈতিক সংশ্লিষ্টতার ইঙ্গিত রয়েছে।
সচেতন মহল ও প্রকৃত গণমাধ্যমকর্মীদের মতে, কামাল খানের মতো ভুয়া পরিচয়ধারী ও চাঁদাবাজদের অপকর্মের কারণে প্রকৃত সাংবাদিকতা ও গণমাধ্যমের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। অবিলম্বে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd