সিলেট ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৭
ডেস্ক নিউজ : জাহানারা ইয়াসমীনকে সভাপতি ও নিগার সুলতানা ডেইজীকে সাধারণ সম্পাদক করে ৯৩ সদস্যের সিলেট মহানগর এবং সালেহা কবির শেপীকে সভাপতি ও আমেনা বেগম রুমিকে সাধারণ সম্পাদক করে ১৯৩ সদস্যের জেলা কমিটি অনুমোদন দিয়েছে জাতীয়তাবাদী মহিলা দল।
গতকাল বৃহস্পতিবার মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এই কমিটি অনুমোদন দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঘোষিত সিলেট মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছেন নুরুন্নাহার মজুমদার। সহসভাপতিরা হলেন অ্যাডভোকেট নার্গিস, কোহিনুর ইয়াসমীন ঝর্ণা, মিনারা হোসেন, বিলকিছ জাহান চৌধুরী। সিনিয়র যুগ্ম সম্পাদক ফাতেমা জামান রোজী।
সিলেট জেলা কমিটির সিনিয়র সহসভাপতি হলেন অ্যাডভোকেট জহুরা জেসমিন, সহসভাপতিরা হলেন তাহসিন শারমিন তামান্না, শাহানাজ বেগম মুন্নী, রুজি মতিন, স্বপ্না শিহিন, রহিমা বেগম, দিবা রানী দে বাবলী, মনিজা বেগম, এহিয়া বেগম, আসমাউল হাসনা খান, মমতাজ শিরিন চেৌধুরী। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা বক্ত রেহনা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd