সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কন্ঠস্বরের প্রতিষ্ঠাতা ও সম্পাদনা পর্ষদের সভাপতি সাবেক সচিব ও দেশের প্রথম প্রধান তথ্য কমিশনার এম. আজিজুর রহমান আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। এম. আজিজুর রহমান ১৯৪৩ সালের ১০ই জানুয়ারি মাদারীপুর জেলায় জম্নগ্রহণ করেন।
তিনি আজিজুর রহমান আজিজ নামে দীর্ঘদিন ধরে কবিতা, উপন্যাস, গান ও সাহিত্যের অন্যান্য অঙ্গনে অব্যাহতভাবে অবদান রেখে চলেছেন। শৈশবে কবিতা ও ছড়া লেখা দিয়ে তার লেখালেখির যাত্রা শুরু হলেও ধীরে ধীরে তিনি কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, গান রচনা করে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আত্মপ্রকাশ করেছেন।
পেশাগত জীবনে তিনি জনপ্রশাসনের একজন সদস্য ছিলেন। ২০০১ সালে সচিবের পদ থেকে অবসর জীবন গ্রহণ করেন। ২০১০ তিনি বাংলাদেশের প্রথম প্রধান তথ্য কমিশনারের দায়িত্বও পালন করেন এবং এই কমিশনকে কাঙ্খিত পর্যায়ে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরের বাের্ড অব ট্রাস্টিজ এর সভাপতির দায়িত্ব পালন করেন।
সর্বশেষ ইসলামী ফাউন্ডেশনের বাের্ড অফ গর্ভনরস এর অন্যতম গৰ্ভরনস হিসেবেও নিজেকে অবদান রাখার চেষ্টা করেছেন।
আজিজুর রহমান আজিজ এর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় অর্ধশত। এছাড়াও গীতিকার ও সুরকার হিসেবে নিজস্ব ধ্যান-ধারণার বিকাশ ঘটাতে শেকড়ের সন্ধানে নিজেকে সদা ব্যস্ত রেখেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd