সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, জুন ২০, ২০২২
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান, প্রখ্যাত শিশু সার্জন ডা. শামসুর রহমান ময়নার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।
সংগঠনের সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক এক শোকবার্তায় বলেন, ডা. শামসুর রহমান ময়না একজন দেশসেরা শিশু সার্জন ছিলেন। তিনি অত্যন্ত ভদ্র ও অমায়িক চিকিৎসক ছিলেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের সাথে তার সম্পর্ক ছিল খুবই আন্তরিক। তাঁর মৃত্যুতে সিলেটের শিশু সার্জারি চিকিৎসায় বড় ক্ষতি হয়ে গেল।
নেতৃবৃন্দ ডা. শামসুর রহমান ময়নার রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd