সিলেট ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২১
ছাতক প্রতিনিধি :: শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কারে ভূষিত হয়েছেন ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন।
শনিবার (৭ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভায় পুলিশের এ দু’কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৯ সালে ছাতক ও দোয়ারাবাজার থানায় সার্কেল হিসেবে সহকারী সিনিয়র পুলিশ সুপার বিল্লাল হোসেন এবং শেখ নাজিম উদ্দিন ছাতক থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহন করেন। উভয় কর্মকর্তাই তাদের উপর অর্পিত সরকারি দায়িত্ব দক্ষতা ও নিষ্ঠার সাথে পালন করায় সাধারণ মানুষের প্রশংসাও কুড়িয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd