সিলেট ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, মে ৩, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : পুলিশের ৬৩ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। এতে সিলেট জেলা পুলিশে কর্মরত দুইজন রয়েছেন।
তারা হলেন-জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কর্মরত মোঃ মাহবুবুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আমিনুল ইসলাম্।
আজ রবিবার এক সরকারী আদেশক্রমে পুলিশ সুপার পদে তারা পদোন্নতি পেয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিলেটের দুইজনসহ মোট ৬৩ জন কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd