খাসিয়া পুঞ্জিতে অগ্নিসংযোগ ও হত্যা মামলার রায় : ৪ জনের যাবজ্জীন ও ৩ জনের ৭ বছর করে কারাদন্ড

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০

খাসিয়া পুঞ্জিতে অগ্নিসংযোগ ও হত্যা মামলার রায় : ৪ জনের যাবজ্জীন ও ৩ জনের ৭ বছর করে কারাদন্ড

স্টাফ রিপোর্টার : ২০১৬ সালের ১১ ডিসেম্বর মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বেরেঙ্গা খাসিয়া পুঞ্জিতে রাতের আধারে আগুন লাগিয়ে ৪ নীরিহ খাসিয়াকে পুড়িয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার রায় ঘোষণা করা হয়েছে। গতকাল মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নজির আহমদ-এর আদালত এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, মামলায় মোট আসামী ছিলেন ৭ জন। এর মধ্যে চার আসামীকে যাবজ্জীন কারাদন্ড ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ড দন্ডিত করা হয়েছে। তারা হচ্ছেন- বড়লেখা থানার দেউল গ্রামের মোঃ আব্দুল খালিকের পুত্র মোঃ আমিনুল ইসলাম, একই গ্রামের মোঃ শরীফুল ইসলামের পুত্র মোঃ আব্দুল খালিক, পূর্ব দৌলতপুর গ্রামের তরিকুল ইসলামের পুত্র রফিকুল ইসলাম, কুমারশাইল গ্রামের আমান উদ্দিনের পুত্র মইন উদ্দিন। বাকী তিন জনকে সাত বৎসরের সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ তিন মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। তারা হলেন- বড়লেখা থানার বিছরাবন্দ গ্রামের রইছ উদ্দিনের পুত্র জইন উদ্দিন, দৌলতপুর গ্রামের মস্তকিন আলীর পুত্র আমিন উদ্দিন ও দেউল গ্রামের মৃত জব্বার আহমদের পুত্র রুহিন আহমদ।
ঘটনার বিবরনে জানা যায়, বড়লেখা উপজেলার বেরেঙ্গা খাসিয়া পুঞ্জিতে ২০১৬ সালের ১১ ডিসেম্বর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। আগুন পুড়ে রিতা রম্বাই ও নিপম সুম নামের দুই মহিলা ও সাজু মাছরিয়াঙ ও চিশিম বর্ষা নামের দুই শিশু মারা যায়। উক্ত ঘটনায় পরের দিন ১২ ডিসেম্বর বেরেঙ্গা খাসিয়া পুঞ্জির হেডম্যান সুবাস লমরং বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে বড়লেখা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সমুদ্র সেন ২০১৭ সালের ৬ ডিসেম্বর মোট ৭ জনকে অভিযুক্ত করে মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলাটি মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে আসলে বিচার কার্যক্রম শুরু হয়। মামলায় মোট ১৩ জনের মধ্যে ১১ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়। আসামীদের জবানবন্দি, বাদী-বিবাদী পক্ষে দীর্ঘ যুক্তিতর্ক শেষে প্রায় ৪ বচর পর গতকাল মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নজির আহমদ এ রায় ঘোষণা করেন।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট নাজিম উদ্দিন ও আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট দুলাল রেজা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..