সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০
সিলেট :: বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এসোসিয়েশন (বিডিবিএনএ)’র প্রথম পরিচিতি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ সভা অনুষ্ঠিত হয়।
গঠিত কমিটির (বিডিবিএনএ)র সভাপতি শ্রদ্ধেয় আমিন হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস এর পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামিমা নাসরিন, উপস্থিত ছিলেন বিএনএ‘র সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন নার্সিং সুপারভাইজার, ওয়ার্ড ইনর্চাজ, ও নাসিং অফিসার এবং নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ।
সভা শেষে বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামিমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক ফুলের তোড়া দিয়ে সংবর্ধণা জানান বিডিবিএন ‘র নেতৃবৃন্দ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd