সিলেট ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০
নিজস্ব সংবাদদাতা :: সিলেটের জৈন্তাপুর উপজেলার বাইরা-খেল এলাকার নদী থেকে ইজারাদার দাবি করে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি বালু খোকো চক্র। এই বালু উত্তোলনে এলাকার মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় সাধারণ মানুষের বসত-বাড়ি হুমকির মুখে। এই চক্রের বিরুদ্ধে এলাকার কোন লোক প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। যার ফলে এই বালু খেকো চক্রটি দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। কিন্তু স্থানীয় প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।
এই অবৈধ বালুখেকো ‘ভুয়া ই্জারাদাররা’ হলেন, উপজেলার বাইরা খেল গ্রামের মৃত ইসুব আলীর ছেলে সিকন্দর আলী, মৃত রকিব আলীর ছেলে খলিলুর রহমান, ফয়জুর রহমান ও মৃত সিদ্দিক মিয়ার ছেলে আব্দুর রশিদ। তারা নিজেদের উপজেলার বালু মহালের ইজারাদার বলে দাবি করছে। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় এদের নামে কোন বালু মহালের ইজারা দেওয়া হয়নি। এই চক্রটি ভুয়া ইজারাদার বাদি করছে এবং বালু মহাল থেকে টাকা আদায় করছে।
তারা বাইরা-খেল এলাকার নদী থেকে দৈনিক হাজার হাজার টাকার বালু বিক্রি করছে। তবে কোন প্রতিবাদী লোক প্রশ্ন করলে তারা নিজেকে ইজারাদার দাবি করে। বিদায় এলাকার কোন লোক তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
এই ভুয়া ইজারাদার বালু খেকো ও বাইরা-খেল এলাকার বালু উত্তোলন বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সকল প্রশাসনের নিকট আশু হস্থক্ষেপ কামনা করছেন স্থানীয় এলাকার সচেতন মহল।
বিস্তারিত ভিডিওতে দেখেন—-
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd