সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০
সিলেট :: সিলেট জেলার সকল অনলাইন নিউজ পোর্টালের তালিকা চেয়েছে জেলা প্রশাসন। সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরীর কাছে জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম নিউজ পোর্টালগুলোর নামের তালিকা চেয়েছেন।
সেই আলোকে সিলেট জেলার অনলাইন নিউজ পোর্টালগুলোর নাম ও প্রয়োজনীয় তথ্য আহ্বান করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
এক প্রেসবিজ্ঞপ্তিতে অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী আগামী ৩০ জুলাইয়ের মধ্যে অনলাইন পোর্টালগুলোকে নিম্নলিখিত তথ্যগুলো সরবরাহের অনুরোধ জানিয়েছেন।
তথ্যগুলো হচ্ছে- ১. ইংরেজিতে পোর্টালের নাম। ২. ইতোপূর্বে পোর্টালটি নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছে কী? হয়ে থাকলে আবেদনের তারিখ। ৩. নিউজপোর্টালের অফিস থাকলে অফিসের ঠিকানা। ৪. সম্পাদকের মোবাইল নাম্বার।
তথ্য পাঠাতে হবে- sylhetonlinepressclub@gmail.com ইমেইলে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd