সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০
ছাতক প্রতিনিধি :: ছাতক পৌরসভার ২নং ওয়ার্ডের নোয়ারাই-ইসলামপুর এলাকা থেকে সাবিনা আক্তার (১৯) নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নববধূ নোয়ারাই-ইসলামপুর এলাকার বাসিন্দা সুমন মিয়ার স্ত্রী। মঙ্গলবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।
জানা যায়, চার সপ্তাহ পূর্বে নোয়ারাই-ইসলামপুর এলাকার বাসিন্দা সুমন মিয়ার সাথে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের গেদাব আলীর কন্যা সাবিনা আক্তারের বিয়ে হয়। মঙ্গলবার সকালে সুমন মিয়ার নিজ ঘরের বাথরুমের তীরের সাথে গলায় ওড়না পেছানো অবস্থায় সাবিনাকে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ওই গৃহবধূর লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারনা করছে পুলিশ। থানার উপ-পরিদর্শক মহাদেব বাছাড় বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd