সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৫১ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ করোনামুক্ত হয়েছেন। রোববার দ্বিতীয় ধাপের পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে।
এর আগে গত ১৫ জুন শাবান মাহমুদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তায় আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছেন। কিন্তু বর্তমানে শাবান মাহমুদ ও তার স্ত্রী মুন মাহমুদ করোনা মুক্ত।
শাবান মাহমুদ তার ফেসবুক পেজে লিখেছেন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে অামি স্বস্ত্রীক করোনামুক্ত হয়েছি।
করোনা আক্রান্ত হওয়ার পর শাবান মাহমুদ ও তার স্ত্রী মুন মাহমুদ নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd