সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুরে পিকআপ (মিনি ট্রাক) ভর্তি ভারতীয় নাছির উদ্দিন বিড়ির চালান জব্দ করেছে পুলিশ। আটক করেছে দুই চোরাচালানীকে।
পুলিশে সূত্রে জানাযায়, বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৭টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের রিপন মিয়ার মটর সাইকেলের গ্যারেজের সম্মুখে চেকপোষ্ট বসিয়ে ভারতীয় বিড়ির এ চালানটি জব্দ করে পুলিশ।আটক করা হয় চোরাচালানে ব্যবহৃত পিকআপটিও (ঢাকা-মেট্রো-ন-১৫-১৫০৫)।
গ্রেফতাকৃতরা হলো উপজেলার ফতেপুর ইউনিয়নের উপর শ্যামপুর গ্রামের কামাল হোসেন উরফে পাখি মিয়ার ছেলে জাকারিয়া (২১) ও লামা শ্যামপুর গ্রামের নুরুল আমিনের ছেলে হাসানকে (২৫)।
এ ঘটনায় জৈন্তাপুর থানায় আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় মামলা (১২(০৬)২০২০)রেকর্ড করা হয়।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক জানান, বিধি মোতাবেক ভারতীয় বিড়ি ও ট্রাক জব্দ করে আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক বৃহস্পতিবার (২৫ জুন) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd