সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সরকারি বরাদ্দের ৯৪ লাখ টাকার পাজারো গাড়ি পেয়েছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব। বিষয়টি নির্বাহী কর্মকর্তা তিনি নিজেই নিশ্চিত করেছেন।
জানা গেছে, দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য সরকার ৫০টি পাজারো ক্রয় করেছে। এগুলোর একেকটির দাম প্রায় ৯৪ লাখ টাকা। ধারাবাহিকভাবে দেশের সব ইউএনওদের জন্য এ পাজারো কেনা হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির সুপারিশে এ দফায় গোয়াইনঘাটের ইউএনও এ পাজারো পেয়েছেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব বলেন, গাড়িটি জনগণের টাকায় ক্রয়কৃত। গোয়াইনঘাটের কল্যাণে এই গাড়ির সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd