সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জুন ২২, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। সোমবার বিকেল ৫টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চাঙ্গিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম আহমদ (২৮) গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে জৈন্তাপুর উপজেলার চাঙ্গিল এলাকায় একটি ট্রাক টমটমকে চাপা দেয়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত টমটমের উপর ওঠে যায়। এতে গুরুতর আহত হন মোটর সাইকেল চালক সেলিম আহমদ (২৮)। আশঙ্কাজনক অবস্থায় তাকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া দুর্ঘটনায় আহত লিটন, আল আমিন ও লিগেল নামের তিনজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd