সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, জুন ২২, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই নিতাই লাল রায় এর নেতৃত্বে গতকাল রোববার (২১ জুন) রাত দশ ঘটিকার সময় গোয়াইনঘাট থানাধীন শান্তিনগর এলাকার ফক্কু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আক্কুলমিয়া ওরপে ফক্কু মিয়া (৬০)-কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেয়তারকৃত মাদক ব্যবসায়ী গোয়াইনঘাট থানাধীন শান্তিনগর সাকিনের মৃত অধু গাজীর ছেলে।এসময় তার হেফাজত থেকে ৪০০ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এসআই নিতাই লাল রায় বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান, করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।এরই ধারাবাহিকতায় উল্লেখিত গাজা সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd