সিলেট | |
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জুন ৯, ২০২০
ফাহাদ হোসাইন, গোলাপগঞ্জ :: গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে বদলি করা হয়েছে। মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ লুৎফর রহমান।
তিনি জানান, ‘জনস্বার্থে’ ওসি মিজানকে ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ ঢাকায় বদলি করা হয়েছে। এরআগে ১১ মে ২০১৯ তিনি গোলাপগঞ্জ মডেল থানায় ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
তার পূর্ববর্তী ওসি একেএম ফজলুল হক শিবলী ৫ বছর ওসির দায়িত্বে থাকার পর গত বছরের ১৮ এপ্রিল ঢাকায় বদলী করা হয়।
বদলীর প্রায় দুইমাস পর অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন মিজানুর রহমান। যোগদানের বছর পেরুতেই তাকে ঢাকায় বদলি করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd