কোম্পানীগঞ্জে গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, জুন ৯, ২০২০

কোম্পানীগঞ্জে গাঁজাসহ গ্রেপ্তার ২

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জে চার কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (৮ জুন) রাতে উপজেলার রস্তুমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দুটি মোবাইল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মো. ফয়জুর রহমান (৪৫) সিলেটের কোম্পানীগঞ্জের নারায়নপুর গ্রামের প্রয়াত মো. নচ্ছিমুল্লাহর ছেলে ও মো. রুজেল মিয়া (২২) সিলেটের কোম্পানীগঞ্জের পাওরা নোয়াগাও গ্রামের প্রয়াত গেদা মিয়ার ছেলে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..